দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচনকে সামনে রেখে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে দেওয়া মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র চিঠির জবাব দিয়েছে আওয়ামী লীগ।
শুক্রবার (১৭ নভেম্বর) দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষ থেকে জবাব পৌঁছে দেন দলের কার্যনির্বাহী সদস্য ও সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত।
গণমাধ্যমকে আরাফাত জানান, ডোনাল্ড লু’র চিঠির প্রত্যুত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পক্ষে আমি অ্যাকটিং ডেপুটি চিফ অব মিশন আর্টুরো হাইন্সের কাছে চিঠি হস্তান্তর করেছি।
তবে চিঠিতে কী ছিল, সে বিষয়ে কিছু জানানি মোহাম্মদ আলী আরাফাত।
এর আগে মার্কিন দূত পিটার হাস আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে চিঠিটি পৌঁছে দেন। চিঠি গ্রহণ করে সেদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, এ বিষয়ে দলের সভাপতির সঙ্গে কথা বলে জবাব দেবেন।
এও