দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচন কমিশন ও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ইতোমধ্যেই তৎপরতা শুরু হয়েছে। কমিশন বলছে, যথাসময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাদের মুখ থেকেও একই ধরনের কথা শোনা যাচ্ছে। কিন্তু বিএনপি বলছে, তারা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া নির্বাচনে যাবে না। এ বিষয়ে দেশ টিভির নিয়মিত টকশো দেশ সাম্প্রতিক এ নির্বাচনি ট্রেন নিয়ে কথা বলেছেন বিএনপির রাজনীতিক রুমিন ফারহানা।
তিনি বলেন, নির্বাচনি ট্রেন ছেড়ে মিস করলে আমাদের ক্ষতি হবে না। খুব স্পষ্টভাবে ক্ষতিটা আমাদের হবে না, কেন? ’১৪ সালে তারা যা করেছে ‘২৪ এ তারা তাই করতে চায়। বাংলাদেশে আমরা যারা বিরোধী দলের সঙ্গে যুক্ত, অন্তত যারা সরকারি দল করে না, তারা এখন মনে করছে আমাদের ফিলিংটা একবারে সেইম। যে মনে হচ্ছে একাত্তরে হানাদার বাহিনীর যে গল্প শুনেছিলাম মা-বাবার কাছে, ঠিক সেই বোধটা হচ্ছে।
বিএনপির এই নেত্রী অভিযোগ করে বলেন, ঘরে ঘরে তল্লাশি, ওই রাজাকারদের মতো ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ তারা পুলিশ নিয়ে এসে ধরিয়ে দিচ্ছে। সাদা মাইক্রোবাস, কালো রঙের কাঁচ, সেখান থেকে তুলে নিয়ে যাচ্ছে, আমি রাজশাহীর কথা বলছি, চারকে এভাবে তুলে নিয়ে যাওয়ার পর তাদের লাশ পাওয়া গেছে। এর মধ্যে দুজন ডাক্তার আছেন, একজন টিচার আছে; মানে প্রফেশনাল লোকজন, নিয়ে জাস্ট লাশ পাওয়া গেছে। আর কিছু পাওয়া যায়নি। পরিবারের কোনো সাহসও হয়নি টুঁ শব্দ করার।
রুহিন ফারহানা আরও বলেন, আমাদের নেতারা অ্যারেস্ট হচ্ছে, গুম হচ্ছে, কারাগারগুলোতে দ্বিগুণ-তিনগুণ বন্দী থাকছে এবং কারা কর্তৃপক্ষই বলছে, আমাদের আসলে ন্যূনতম মানবিক পরিবেশ বজায় রাখার অবস্থা নাই। কিন্তু সরকার কারাগারগুলোকে ঠেসে দিচ্ছে বন্দী দিয়ে। এই অবস্থা না পাক হানাদার বাহিনীর সময়ও বোধহয় হয় নাই।
বিস্তারিত দেখুন ভিডিওতে...
এইউ