দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিগত বিএনপি সরকার সন্ত্রাস, চাঁদাবাজি ও খুনের রাজত্ব কায়েম করেছিল বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় কেরানীগঞ্জের ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছিল।
বুধবার (১ নভেম্বর) কেরানীগঞ্জের জিনজিরার তাওয়াপট্টির ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকারের আমলে সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না। তাদের আশ্রয়-প্রশ্রয়ে রাজনৈতিক সন্ত্রাস ছিল এই এলাকার নিত্যদিনের সঙ্গী। মানুষের সাধারণ চলাচল, নিরাপত্তার মতো বিষয়গুলো হয়ে পড়েছিল কঠিন।
নসরুল হামিদ বলেন, এই এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজির জন্য ব্যবসা খারাপ ছিল, তারওপর বাড়তি চাপ তৈরি করেছিল দিনে ১৬-১৮ ঘণ্টা বিদ্যুৎ না থাকা। একদিকে বিদ্যুৎ না থাকা অন্যদিকে চাঁদাবাজি ছিল বিএনপি-জামায়াত আমলের নিত্যদিনের ঘটনা।
বর্তমানে সে অবস্থা থেকে পরিত্রাণের কথা জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে দিনবদলের ইশতেহার দিয়ে ২০০৯ সালে সরকার গঠন করলে আমরা সেখান থেকে রক্ষা পাই। গত প্রায় ১৫ বছরে কেরানীগঞ্জের কেউ বলতে পারবে না এখানে কোনো রাজনৈতিক সহিংসতা হয়েছে।
আরএ