দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলের আটক সব নেতাকর্মীর মুক্তির দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ। রোববার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিবৃতিতে অলি বলেন, মির্জা ফখরুল একজন সজ্জন ব্যক্তি। তিনি বেশ অসুস্থ। তাকে বাসা থেকে তুলে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মির্জা ফখরুলসহ আটক সব নেতাকর্মীর মুক্তির দাবি জানাই।
তিনি বলেন, নিশিরাতের সরকার দেশকে রক্তপাতের দিকে ঠেলে দিয়েছে। অকারণে বিএনপির স্মরণকালের বিশাল মহাসমাবেশকে পণ্ড করে দিয়েছে। এতে কয়েকজন নিহত ও অনেকে আহত হয়েছেন। যা খুবই বেদনাদায়ক।
অলি বলেন, হতাহত সবার প্রতি সমবেদনা জানাই। এছাড়া মহাসমাবেশকে কেন্দ্র করে সমগ্র দেশে কয়েক হাজার নেতাকর্মীর নামে মামলা দেওয়া হয়েছে। অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিন্দনীয়।
এলডিপির প্রেসিডেন্ট বলেন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, দেশ কারও বাপের সম্পত্তি নয়। সব নাগরিকের সাংবিধানিক অধিকার রয়েছে। এই অধিকার থেকে আমাদের কেউ বঞ্চিত করতে পারবে না। অযথা পরিস্থিতি উত্তপ্ত করা থেকে বিরত থাকুন। মিথ্যা মামলা তুলে নিন।
সকাল-সন্ধ্যা হরতাল পালন করায় দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে অলি আহমদ বলেন, হরতাল স্বতঃস্ফূর্ত ও সফলভাবে পালিত হওয়ায় দেশবাসীসহ বিরোধী দলসমূহের সব পর্যায়ের নেতাকর্মীকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।
আরএ