দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন নিয়ে কোনো বিদেশি চাপ নেই। বিদেশি চাপ কেন থাকবে? আমাদের ভোট আমরা করব। তারা পর্যবেক্ষক হিসেব দেখতে পারে। আমরা সুষ্ঠু নির্বাচন করতে চাইলে তারা চাপ দিবে কেন?
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে সেতু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির কোনো সমাবেশে আওয়ামী লীগ হামলা করেনি এবং করবেও না। তবে তারা যদি গায়ে পড়ে হামলা করে তাহলে এ দলের কর্মীরা বসে থাকবে না বলেও তিনি জানান।
সেতুমন্ত্রী বলেন, বিএনপির প্রতিরোধ ও প্রতিশোধের কথা বলছে। তার মানে তারা সহিংসতা করবে। মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ ১৫ আগস্ট, ২১ আগস্ট নিয়েছে। প্রতিশোধের শেষ কোথায় তা আমাদের জানা নেই।
তিনি বলেন, ২৮ অক্টোবর আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে। তবে হামলা হলে পাল্টা হামলা হবে। আগেও বিএনপির সমালচনার জবাব উন্নয়ন দিয়ে দেওয়া হয়েছে। ওইদিনই বিএনপির সমালচনার জবাব উন্নয়ন দিয়ে দেওয়া হবে।
বিএনপিকে কোনো উস্কানি দেওয়া হবে না জানিয়ে কাদের বলেন, আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে। এর আগে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করেছে। বিএনপিও করেছে। তাদের ওপর কখনও হামলা করা হয়নি। এখন ২৮ তারিখ যদি গায়ে পড়ে হামলা করতে আসে, তখন আমাদের কর্মীরা চুপ করে বসে থাকবে না। পাল্টা হামলা হবে। তাদের উপর কোনো উসকানি দেওয়া হবে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা দেশ চালাচ্ছি তাই আমরা গায়ে পড়ে অশান্ত পরিবেশ হতে দেব না। ২৮ অক্টোবর জনমনে যে আতঙ্ক আছে তা কেটে যাবে বলেও সাংবাদিকদের জানান তিনি।
আরএ