দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজনীতির ৪৩ বছরে প্রথমবারের মতো মাদারীপুরের কালকিনিতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই জনসভাকে সফল করতে কমপক্ষে এক লাখ মানুষের সমাগম ঘটাতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে মাদারীপুরের কালকিনি পৌরসভা মাঠে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বর্ধিত সভায় বক্তব্যের একপর্যায়ে তিনি এ কথা বলেন।
মির্জা আজম আরও বলেন, ৩০০ আসনে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে। নির্দিষ্ট একটা উপজেলা নিজের নির্বাচনি এলাকাছাড়া একমাত্র উপজেলা পর্যায়ে কালকিনিতে শুধুমাত্র প্রধানমন্ত্রী জনসভায় অংশ নিচ্ছেন।
আগামী ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় মাঠে জনসভায় ভাষণ দিবেন। এই প্রথম শেখ হাসিনা কালকিনির মাটিতে পদার্পণ করছেন। নেত্রীর জনসভাকে সফল করার দায়িত্ব সবার।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরও বলেন, মাদারীপুর-৩ আসনের নির্বাচন নিয়ে প্রতিপক্ষের লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে অপ্রচার ও গুজব ছড়াচ্ছে। মানুষকে বিভ্রান্তি করছে। এই নির্বাচনি এলাকায় নৌকার অবস্থা ভালো।
আপনাদের সাধ্যমতো মানুষকে সঙ্গে নিয়ে জনসভার মাঠকে পরিপূর্ণ করবেন। এই মাঠ পরিপূর্ণ করতে হলে একলাখ মানুষকে জড়ো হতে হবে।
তাহলেই বোঝা যাবে এই এলাকার মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে, এই এলাকার মানুষ বঙ্গবন্ধুকে ভালবাসে। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের পক্ষে ভোট চান মির্জা আজম।
জেবি