দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়নের কর্মীরা স্বতন্ত্র (ঈগল) প্রতীক প্রার্থী সেলিনা ইসলামের নির্বাচনি অফিস দখল করার চেষ্টা করে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচ হাজার টাকা জরিমানা করেন নৌকা প্রার্থীর কর্মীকে।
সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় রায়পুর উপজেলার ছয় নম্বর কেরোয়া ইউনিয়নের (১নং ওয়ার্ড) পঞ্চুম পাটোয়ারী বাড়ির সামনে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন জানান, স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে আমাদের কাছে অভিযোগ জানানো হয়। তাদের নির্বাচনি (ক্যাম্প) অফিস নৌকার প্রার্থীর লোকজন দখল করছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করে আমরা সত্যতা পাই। ওই দোকান ঘরটি নির্বাচনি (ক্যাম্প) অফিসের জন্য ভাড়া নিয়েছে স্বতন্ত্র প্রার্থী। পরে আমরা নৌকা প্রার্থীর এক কর্মীকে পাঁচ হাজার টাকা জরিমানা করি।
জেবি