দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকার পতনের এক দফা দাবিতে নয়াপল্টনে বিএনপির জনসমাবেশ বুধবার (১৮ অক্টোবর)। এর আগের রাতে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ কুদ্দুস তালুকদার দুলু, জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, যুক্তরাজ্য বিএনপির ভাইস- প্রেসিডেন্ট গোলাম রব্বানী সোহেলসহ বিএনপির ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে এসব নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় বলে দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, রাত সাড়ে ১০টার দিকে গুলশানের বাসা থেকে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে তুলে নিয়ে গেছে পুলিশ। তাকে মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে গেছে। আর তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদকে তার শেওড়াপাড়ার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে রাত সাড়ে ১০টার দিকে আটক করেছে কাফরুল থানা পুলিশ।
বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার নিয়ে তিনি বলেন, ভাঙচুর, অগ্নিসন্ত্রাস, অস্ত্র ও খুনের মামলায় আগে থেকে যারা জড়িত, সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা বাহিনী। নতুন করে গ্রেপ্তারের কোনো পরিকল্পনা সরকারের নেই।
এফএইচ