দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগ থেকে বহিষ্কার হচ্ছেন দলটির ঢাকা মহানগর উত্তরের কার্যনির্বাহী সদস্য আদম তমিজী হক।
রোববার (১৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠকে আদম তমিজী হকের দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড প্রমাণিত হয়েছে। তাকে দল থেকে বহিষ্কারের বিষয়ে নেতারা একমত হয়েছেন।
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভ ও স্ট্যাটাসে দলীয় শৃঙ্খলাবিরোধী কথাবার্তা বলা এবং বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলায় তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেডএ