দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম বাগেরহাট সদর আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, চায়ের দোকানে বসে বিএনপি-জামায়াতসহ মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তি সরকার পতনের যে দিবাস্বপ্ন দেখছেন। তাদের সেই দিবাস্বপ্ন- স্বপ্নই থেকে যাবে।
তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে শেখ হাসিনার সরকারের পতন ঘটানো যাবে না।
এ সময় আগামী নির্বাচনে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থেকে এসব গুজবের দাঁতভাঙা জবাব দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
রোববার (১৭ সেপ্টেম্বর) বিকালে বাগেরহাট শহরতলীর খান জানজাহান (র.) মাজার গেটে দলীয় কার্যালয় উদ্বোধন শেষে এমপি শেখ তন্ময় পথসভায় নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকার পক্ষে গণসংযোগ করারও আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দিনসহ আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, তাতী লীগসহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
জেডএ