দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে সব অনৈতিক কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সংখ্যালঘুদের ওপর অত্যাচার করে বিরোধী দলের ওপর দোষ চাপানোর চক্রান্তের বিষয়ে সতর্ক থেকে দেশের সব রাজনৈতিক দল ও সংগঠনকে সরকার পতনে ঐক্যবদ্ধ হতে হবে।
শনিবার (৯ সেপ্টেম্বর) সমাবেশে এসব কথা বলেন তিনি।
ফখরুল বলেন, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ১ দফা দাবিতে রাজধানীর রামপুরা এলাকা থেকে গণমিছিল শুরু হয় ঢাকা মহানগর উত্তর বিএনপির আর পীরজঙ্গী মাজার এলাকা থেকে শুরু হয় দক্ষিণের গণমিছিল। দুটি মিছিল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে মিলিত হয়ে জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা। এরপর পরবর্তী সমাবেশ শুরু হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বিএনপি মহাসচিব।
বিএনপি নেতারা এ সময় হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার কোনো হঠকারি সিদ্ধান্ত নিলে বা আঘাত করলে শান্তিপূর্ণ আন্দোলন থেকে বেরিয়ে পাল্টা আঘাত করা হবে।
জেডএ