দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের (একাংশের) সভাপতি নুরুল হক নুর বলেছেন, ড. ইউনূসকে নিয়ে বিশ্বের ১৬০ নেতা বিবৃতি দিয়েছেন। এদের মধ্যে জাতিসংঘের মহাসচিব, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট থেকে শুরু করে ১০৮ জন নোবেল বিজয়ী রয়েছেন। এটাই মনে হয় ইতিহাসের প্রথম যে একজন ব্যক্তিকে কেন্দ্র করে এতজন মানুষ বিবৃতি দিয়েছেন।
আজকে তাকে নিন্দা করা হচ্ছে। তার বিরুদ্ধে এত মামলা, তিনি কি দেশের টাকা বিদেশে পাচার করেছেন, তিনি কি দেশের ভাবমূর্তি নষ্ট করেছেন? বরং তার কারণে দেশের মুখ উজ্বল হয়েছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পেশাজীবী অধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, এই প্রোগ্রামের জন্য আমি গতকালকে কয়েকজন সাংবাদিককে মেসেজ দিয়েছিলাম। কিন্তু তারা পরে আমাকে জানালেন, যেহেতু ডক্টর ইউনূসকে নিয়ে প্রোগ্রাম তাই এই প্রোগ্রাম কাভার করা যাবে না। এরশাদের শাসনামলে মিডিয়ায় কি ধরনের নিউজ যাবে, কি শিরোনাম হবে, ক্যপশন কি হবে তা নাকি সরকার নির্ধারণ করে দিত। আজকেও একইভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হচ্ছে।
নুর বলেন, আজ উচ্চশিক্ষিত ৪০ শতাংশ তরুণ দেশে থাকতে চায় না। তার কারণ হচ্ছে দেশে তাদের সোস্যাল সিকিউরিটি, তাদের ইকোনোমিক স্ট্যাবিলিটি, এটা তারা দেশে সেইফ মনে করে না। আজকে ঢাকা বিশ্ববিদ্যলয়, বুয়েট বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বাইরে যায় পরে আর আসে না। কেন আসে না কারণ এই দেশটা তাদের জন্য নিরাপদ নয়। সামাজিকভাবে রাজনৈতিকভাবে বসবাসের জন্য নয়।
সভায় আরও বক্তব্য দেন- কল্যাণ পার্টির চেয়ারম্যান জেনারেল মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, আলোকচিত্রী শহিদুল আলম প্রমুখ।
জেডএ