দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে জোট করায় সবাই এখন জাতীয় পার্টিকে (জাপা) গৃহপালিত দল বলে। এখন আমাদের আওয়ামী লীগ-বিএনপি কেউই পছন্দ করে না। দুকূলই হারিয়েছি আমরা।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে এ কথা বলেন তিনি।
মুজিবুল হক চুন্নু বলেন, ঢাকা উত্তরের মেয়র ডেঙ্গু নিধনের জন্য ওষুধের টেন্ডার সিঙ্গাপুরের একটি নামকরা কোম্পানিকে দিয়েছিল এবং তাদের প্রতিনিধিও এসেছিলেন। যখন পত্রিকায় আসলো তখন সিঙ্গাপুরের কোম্পানি বলে এই টেন্ডারে আমরা অংশগ্রহণ করিনি। যে প্রতিনিধি আসলেন, তার ব্যাপারে বলা হলো ওই রকম কোনো প্রতিনিধি কোম্পানি পাঠায়নি। কত বড় জালিয়াতি! আমাদের মেয়র কী করলেন, স্থানীয় সরকার মন্ত্রী বিষয়টি ভালোভাবে দেখেন।
জাতীয় পার্টির মহাসচিব বলেন, বাংলাদেশের অবস্থাটা কী হয়েছে। ৫০ কেজি সোনা নিয়ে যায়, কোনো খবর নেই।
প্রধানমন্ত্রীকে প্রশ্ন রেখে তিনি বলেন, প্রধানমন্ত্রী আপনি একা কী করবেন?
জেডএ