দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সরকার অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষ বুঝতে চায় সরকার কেন সিন্ডিকেটের কাছে জিম্মি। তারা মনে করছে, বাজার নিয়ন্ত্রণে সরকারের কোনো পরিকল্পনা নেই।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
দ্রব্যমূল্য বৃদ্ধিসহ নানা কারণে দেশের মানুষ কষ্টে আছে বলে দাবি করেছন জাপার চেয়ারম্যান। এই কষ্টের কথা মানুষ মুখ খুলে বলতে পারছে না বলেও মন্তব্য করেছেন তিনি।
বিবৃতিতে জি এম কাদের বলেন, ‘দ্রব্যমূল্য উর্ধগতির কারণে ভালো নেই দেশের মানুষ। বাজারে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে। সংসার চালাতে হিমশিম অবস্থা। শিশুদের জন্য দুধ ও জীবন রক্ষাকারী ওষুধ কিনতে পারে না সাধারণ মানুষ। ডেঙ্গু জ্বরের স্যালাইনসহ জীবন রক্ষাকারী ওষুধ চাহিদা মতো পাওয়া যাচ্ছে না। কষ্টের কথা দেশের মানুষ মুখ খুলে বলতেও পারে না।’
বাজার পরিস্থিতির চিত্র তুলে ধরে জাপা চেয়ারম্যান বলেন, কিছুদিন আগে কাঁচা মরিচের দাম এক হাজার টাকা হয়ে গিয়েছিল, পেঁয়াজের দাম সাড়ে তিন শ টাকা পর্যন্ত হয়েছিল। বর্তমানেও পেঁয়াজের কেজি প্রায় একশ টাকা। ডিমের ডজন দেড়শ থেকে দুইশ টাকা পর্যন্ত ওঠা-নামা করছে। মাছ, মাংস ও দুধ খাওয়া ছেড়েই দিয়েছে সাধারণ মানুষ। যে কোনো সবজির কেজি প্রায় এক শ টাকা।
বিবৃতিতে তিনি সরকারেকে বাজার নিয়ন্ত্রণে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এফএইচ