দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই দেশ আমাদের, আমরাই স্বাধীন করেছি। তাই নিষেধাজ্ঞা বা ভিসানীতির ভয় দেখিয়ে লাভ নেই।
শনিবার (২ সেপ্টেম্বর) এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধনীতে সুধী সমাবেশে একথা বলেছেন তিনি।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হবেই।
এ সময় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, যোগাযোগের ক্ষেত্রে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেশবাসীর জন্য নতুন উপহার। দায়িত্ব নেওয়ার পর থেকে জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার। এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফলে যানজট কমে আসবে।
শেখ হাসিনা বলেন, করোনা সংকট এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কিছুটা প্রভাব পড়েছে বাংলাদেশে। না হলে দরিদ্র মানুষের সংখ্যা আরও কমে আসতো।
প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে বলেই দেশের উন্নয়ন হয়েছে। কিন্তু এক শ্রেণির মানুষ দেশে গণতন্ত্র দেখতে পায় না।
শেখ হাসিনা আরও বলেন, নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে লাভ নেই। উজান ঠেলেই এগিয়ে যাবে নৌকা। দেশ যে আলোর পথে যাত্রা শুরু করেছে তা অব্যাহত থাকবে।
জেডএ