দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে ঢাকায় আওয়ামী লীগের সঙ্গে কর্মসূচিতে যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ থেকে ১৮ হাজার নেতাকর্মী।
শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধন উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্যমেলা মাঠে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সমাবেশে আওয়ামী লীগের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নির্দেশে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের ১৮ হাজার নেতাকর্মী প্রায় ৪০০ বাস ও ট্রাকে চড়ে যোগ দেন।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম জানান, আমাদের নেতা শামীম ওসমানের নির্দেশে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রার নতুন ইতিহাসের সাক্ষী হতে আমরা নারায়ণগঞ্জ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের ১৮ হাজার নেতাকর্মী ঢাকায় এসে দলের নেতাকর্মীদের সঙ্গে যুক্ত হয়েছি।
জেডএ