• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

দেশের মানুষ শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে: কাদের 

দেশ টিভি ডেস্ক
  ০১ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। সেটা জেনে বিএনপি বিদেশি যড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। তাদের (বিদেশি) দিয়ে ভিসানীতি ও নিষেধাজ্ঞা আরোপ করেছে।’

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ছাত্রলীগের সাবেক সভাপতি বলেন, ‘আজ দেশ-বিদেশে কত চক্রান্ত, কত যড়যন্ত্রের খেলা হচ্ছে এ সরকারের পতনের জন্য। বিএনপি বিদেশি মুরব্বিদের ডাকছে। তাদের আবারো দরকার তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু আদালতের আদেশে এ তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে। ওটা আর হবে না, শেখ হাসিনা কখনো রিজাইন (পদত্যাগ) করবেন না।’

শুক্রবার (১ সেপ্টেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় এ ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, আমরা ১/১১ ভুলিনি। আর কোনো অস্বাভাবিক সরকার হবে না এ দেশে। এখন খেলা হবে ভোটচুরির বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা (বিএনপি) ১০ ডিসেম্বর ক্ষমতায় আসবে দিবাস্বপ্ন দেখেছিল। শেখ হাসিনা নেই, পালিয়ে গেছে এমন দেখেছে। তাই অন্দোলন শুরু করে। সে আন্দোলন এখন গোলাপবাগে গিয়ে হেলে পড়েছে। গর্তে পড়ে গেলো। এখন তাদের পদযাত্রাও নেই; শুরু হয়েছে শোকযাত্রা। তাই কালো কাপড় পরে রাস্তায় নেমেছে।

দেশের উন্নয়ন দেখে বিএনপির নেতাকর্মীরা অন্তর্জ্বালায় ভুগছে বলে মন্তব্য করে তিনি বলেন, তারা ভেবেছে পদ্মা সেতু ভেঙে যাবে। এখন সেতু দিয়ে মানুষ দুই ঘণ্টায় বাড়ি যাচ্ছে। তাই অন্তর্জ্বালায় জ্বলছে বিএনপি, জ্বলছে তারেক রহমান। কীভাবে হলো এ সেতু, মানতে পারছে না। এরপর ঢাকায় মেট্রোরেল হয়েছে, সেটা কে করেছে? শেখ হাসিনা, জ্বালা তো জ্বলবেই। তারা (বিএনপি) নিজে কিছুই করতে পারেনি, শেখ হাসিনা করছে সেটা তাদের কষ্ট।

তিনি বলেন, এখন মানুষ কেন উন্নয়নে খুশি? এটাই তাদের দলের লোকদের কষ্ট। ব্যথার জ্বালায় জ্বলছে। শতভাগ বিদ্যুৎ হয়েছে এটা কষ্ট। তাদের সময় কথায় কথায় বিদ্যুৎ যেত, এখন থাকছে এটাই কষ্ট।

গত ৪৮ বছরের মধ্যে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা শেখ হাসিনা দাবি করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর মৃত্যুর পর গত ৪৮ বছরে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা কে? শেখ হাসিনা। সবচেয়ে সৎ নেতা, সবচেয়ে দক্ষ প্রশাসক, সবচেয়ে সফল কূটনৈতিক, সবচেয়ে সাহসী নেতা শেখ হাসিনা। শেখ হাসিনা আছেন বলেই এ বাংলাদেশের মানুষ কখনো একা হয়নি। তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন বলে এ দেশে গণতন্ত্রের মুক্তি ঘটেছিল। মানবতাবিরোধী অপরাধের বিচার হয়েছে, বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে।

তিনি বলেন, আজ বাংলাদেশ উন্নয়নশীল। তিনি যদি বাংলায় না আসতো, সেটা কি হতো। বাংলার মানুষ এমন মুক্তির স্বপ্নে কখনো বিভোর হতে পারতো না। তার নেতৃত্বে গত ১৫ বছরে এ দেশে এটি বিশাল রূপান্তর হয়েছে। যার রূপকার শেখ হাসিনা।

আগামী নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করতে ছাত্রলীগকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজকের এ তারণ্য নিয়ে যেতে হবে শেখ হাসিনার জয় পর্যন্ত। এবার মাতৃভূমি রক্ষায় খেলা হবে, গণতন্ত্রকে বাঁচাতে খেলা হবে, মুক্তিযুদ্ধ বাঁচাতে খেলা হবে।

তিনি বলেন, নির্বাচনের আর বেশি সময় নেই। প্রস্তুত হয়ে যান। ছাত্ররাজনীতিকে আকর্ষণীয় করে আরও বেশি মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে হবে।

এর আগে সমাবেশে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী ও ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিকেল ৩টা ৪০ মিনিটে তিনি সোহরাওয়ার্দীর সমাবেশে যোগ দেন। এসময় তাকে স্বাগত জানান ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা। সেখানে ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা মঞ্চে আসনগ্রহণ করেন।

জেবি

  • কাদের
  • শেখ হাসিনা
  • ভোট
  • ছাত্রলীগ
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
ভোটের দিন বন্ধ থাকবে ব্যাংক
ভোটের দিন বন্ধ থাকবে ব্যাংক
‘থার্টি ফার্স্ট ও ভোটকেন্দ্রে জঙ্গি হামলার শঙ্কা নেই’
‘থার্টি ফার্স্ট ও ভোটকেন্দ্রে জঙ্গি হামলার শঙ্কা নেই’
‘যারা বলছেন, ভোটার শূন্য নির্বাচন হবে তারা পাগলের প্রলাপ বকছেন’
‘যারা বলছেন, ভোটার শূন্য নির্বাচন হবে তারা পাগলের প্রলাপ বকছেন’
বিএনপির কোমর ভেঙ্গে গেছে: ওবায়দুল কাদের
বিএনপির কোমর ভেঙ্গে গেছে: ওবায়দুল কাদের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।