দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ ১২ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। এতে হুমায়ুন আহমেদ তালুকদারকে সভাপতি এবং মোহাম্মদ সোহেল রানাকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের অস্থায়ী কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রতিনিধি সভায় নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি ডা. আবু হানিফ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা, সহ-সভাপতি মাওলানা আকাইদ হোসাইন, সহ-সভাপতি মাওলানা হাফেজ আবু হানিফ, দপ্তর সম্পাদক মো. হাফিজুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম এবং শ্রমবিষয়ক সম্পাদক সাইদুর রহমান শাহিনসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে হুমায়ুন আহমেদ তালুকদার বলেন, “২০১৩ সালে বিএনপির সমর্থিত সহযোগী সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের আত্মপ্রকাশ ঘটে। দীর্ঘ রাজনৈতিক পথচলায় দুঃসময়ের নানা অভিজ্ঞতা অর্জন করেছি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঢাকা সহ সারা দেশে আমরা ব্যাপক ভূমিকা রেখেছি। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিটি কর্মসূচিতে সারা দেশে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি।”
তিনি আরও বলেন, “আগামী দিনেও গণতান্ত্রিক সরকারের সব কর্মসূচিতে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে নতুন কমিটির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।”
দীর্ঘ বিরতির পর নতুন নেতৃত্ব ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।
এমজে