দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গণতন্ত্রের যে পথচলা শুরু হয়েছে, তা কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দিয়ে রুদ্ধ করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রক্তপিপাসু। তিনি জুলাইয়ে তাজা রক্ত ঝরিয়েছেন, ১ হাজার ৪০০ শিশুকে হত্যা করিয়েছেন। রক্তপিপাসু স্বৈরাচার পালিয়ে গেলেও রক্তের নেশা এখনো মেটেনি। ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করেও তাঁর কোনো অনুশোচনা নেই। বিভিন্ন বার্তা ও অডিও বার্তার মাধ্যমে হত্যা এবং জ্বালাও-পোড়াওয়ের নির্দেশ দিচ্ছেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ মনে করছে, রক্ত ঝরিয়ে আবার ক্ষমতায় ফিরবে, ব্যাংক লুট করবে এবং জমিজমা দখল করবে। লুটপাটের স্বর্গরাজ্যে ফিরে যাওয়ার জন্য তারা রক্তাক্ত পথ বেছে নিচ্ছে। কোনো অন্যায্য সরকার কখনো নির্বাচিত সরকারকে পরাস্ত করে ফিরে আসতে পারবে না।
১৯৭১ সালে বাংলাদেশ ভৌগোলিক স্বাধীনতা পেয়েছে উল্লেখ করে রিজভী বলেন, ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা সুরক্ষিত হয়েছে। এ বিপ্লবের মাধ্যমে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিষয়ে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি হয়েছে।
এমএস/