দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে অরাজকতা ও সন্ত্রাসের পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আসন্ন দুর্গাপূজা সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জনঅধিকার পার্টির এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদ্যাপিত হয়, সে জন্য বিএনপির নেতাকর্মীসহ সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।
রিজভী বলেন, আর্থিক খাতে চরম অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্যে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হয়েছে। দেশ পুনর্গঠনে কাজ করছে বিএনপি সরকার। আওয়ামী লীগ ঘনিষ্ঠরা লুটপাটের উদ্দেশ্যে যেসব ঋণ নিয়েছিল, সেগুলোর দায় এখন সরকারের ওপর এসে পড়েছে। বর্তমান সরকারকে এসব সংকট সামাল দিতে হচ্ছে।
বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিস্টরা লুটপাটের অর্থ বিদেশের ক্যাসিনোতে ব্যয় করেছে। সেই অবৈধ অর্থ ব্যবহার করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বোমা হামলাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা চালানো হচ্ছে।
দেশে অরাজকতা ও সন্ত্রাসের পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার চেষ্টা চলছে উল্লেখ করে রিজভী আবারও আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
এমএম/