• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক

দেশ টিভি ডেস্ক
  ০২ অক্টোবর ২০২৬, ১৮:২৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

দলের পরিচয় ব্যবহার করে কেউ অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর রায়সাহেব বাজারে এসএসসি পরীক্ষা-২০২৬-এর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রায়সাহেব বাজার পঞ্চায়েত কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

ইশরাক হোসেন বলেন, ‘দলের রাজনৈতিক নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হয়ে কেউ অপকর্ম করলে তাকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।’

তিনি বলেন, সাধারণত রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা দলের পরিচয়ই অপকর্মে ব্যবহারের চেষ্টা করা হয়। বিএনপির দলীয় পরিচয় ব্যবহার করে কিছু ব্যক্তি দলের রাজনৈতিক নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হওয়ার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি।

ইশরাক হোসেন বলেন, ‘গতকাল এ বিষয়ে প্রধানমন্ত্রী ‘জিরো টলারেন্স’ কী, তা দ্রুত ২৪ ঘণ্টার মধ্যে দেখিয়ে দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একজন সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি তা মেনে পদত্যাগ করেছেন।’

দলের পরিচয় ব্যবহার করে কেউ অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। ঢাকা-৬ এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মী সততা ও নিষ্ঠার সঙ্গে রাজনীতি করেন, তাদের ওপর আস্থা রয়েছে বলেও জানান তিনি।

দলের পরিচয় ব্যবহার করে যারা অপকর্মে জড়াচ্ছেন, তাদের তালিকা করারও নির্দেশ দেন ইশরাক হোসেন।

সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে তিনি এসব বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। জনগণ নিজেদের বিবেচনায় সরকারের কর্মকাণ্ড মূল্যায়ন করবেন বলেও মন্তব্য করেন তিনি।

এলাকার বিভিন্ন সমস্যা প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকট ছিল। তবে পরিস্থিতি এখন কাটিয়ে ওঠা শুরু হয়েছে। দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে আগামী কয়েক বছরের মধ্যে লোডশেডিং বা কোনো ধরনের ঘাটতি না থাকে এবং পর্যাপ্ত মজুত রাখা যায়।

এলাকার ছোট-বড় যেকোনো সমস্যা দ্রুত তাঁর কাছে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

কৃতী শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে ভালো ক্যারিয়ার গড়ার জন্য শুভকামনা জানান প্রতিমন্ত্রী।

আরও পড়ুন

আওয়ামী লীগ আর জামায়াতের হুংকারের মধ্যে পার্থক্য নেই: রাশেদ খাঁন

বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

মিষ্টির পদত্যাগে শূন্য সংরক্ষিত নারী আসনটিতে যেভাবে হবে উপনির্বাচন

এ সময় রায়সাহেব বাজার পঞ্চায়েত কমিটি ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এমএম/

  • দলীয় পরিচয়
  • অপকর্ম
  • ইশরাক হোসেন
এ সম্পর্কিত আরও খবর
সমাজের যত অপকর্ম, নারীঘটিত সব কিছুর সঙ্গে বিরোধী দল জড়িত: এ্যানি
সমাজের যত অপকর্ম, নারীঘটিত সব কিছুর সঙ্গে বিরোধী দল জড়িত: এ্যানি
সমাজে নারীদের জড়িয়ে যত অপকর্ম, সবকিছুর সঙ্গে বিরোধী দল: এ্যানি
সমাজে নারীদের জড়িয়ে যত অপকর্ম, সবকিছুর সঙ্গে বিরোধী দল: এ্যানি
এনসিপি সুযোগের অভাবে সৎ, অপকর্মে জামায়াত-শিবির: রাশেদ খাঁন
এনসিপি সুযোগের অভাবে সৎ, অপকর্মে জামায়াত-শিবির: রাশেদ খাঁন
শহীদদের জন্য আপনারা কিছুই করেননি: ইশরাক হোসেন
শহীদদের জন্য আপনারা কিছুই করেননি: ইশরাক হোসেন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।