• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

মিষ্টির পদত্যাগে শূন্য সংরক্ষিত নারী আসনটিতে যেভাবে হবে উপনির্বাচন

দেশ টিভি ডেস্ক
  ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করা হয়েছে। আইন অনুযায়ী, আগামী ৯০ দিনের মধ্যে এই আসনে উপনির্বাচন করতে হবে। তবে সাধারণ আসনের মতো এই নির্বাচনে সব দল প্রার্থী দিতে পারবে না। আসনটিতে বিএনপিই প্রার্থী মনোনয়ন দিতে পারবে। অর্থাৎ এই আসন বিএনপির।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জাতীয় সংসদের মোট আসন ৩৫০টি। এর মধ্যে ৩০০টি আসনে নির্বাচনী এলাকার ভোটারদের সরাসরি ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। আর ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। জাতীয় নির্বাচনে কোনো দল বা জোট যে সংখ্যক আসন পায়, তার অনুপাতে সংরক্ষিত নারী আসন দল বা জোটগুলোর মধ্যে বণ্টন করা হয়। এই বণ্টনপদ্ধতি আইনে সুনির্দিষ্ট করে দেওয়া আছে।

চলতি ত্রয়োদশ সংসদে বিএনপি ৩৬টি সংরক্ষিত নারী আসন পেয়েছে। এর একটিতে মনোনীত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। তিনি বিএনপির প্রয়াত নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর বোন। ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি মিরপুরের শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার ছিলেন।

জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইনে বলা হয়েছে, সংসদ ভেঙে যাওয়া ছাড়া অন্য কোনো কারণে সংরক্ষিত মহিলা আসন শূন্য হলে শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে যে রাজনৈতিক দল বা জোটের অনুকূলে ওই আসন বণ্টন করা হয়েছিল, শুধু সেই দল বা জোটই উপনির্বাচনে প্রার্থী মনোনয়ন দিতে পারবে।

এ নির্বাচনে ভোটারও হবেন সংশ্লিষ্ট দল বা জোটের সংসদ সদস্যরা। ফলে ফেরদৌসী আহমেদের পদত্যাগে শূন্য হওয়া আসনটি বিএনপির হওয়ায় উপনির্বাচনে শুধু বিএনপিই প্রার্থী দিতে পারবে। একাধিক প্রার্থী থাকলে বিএনপির সংসদ সদস্যরা ভোট দেবেন। তবে সংরক্ষিত নারী আসনে সাধারণত একক প্রার্থী দেওয়া হয়। সে ক্ষেত্রে ভোটের প্রয়োজন হয় না এবং প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

তবে নিয়ম অনুযায়ী, উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে তফসিল ঘোষণা করতে হবে।

এদিকে গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা ওই গেজেটে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর তারিখে পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ মহিলা আসন-২৩ আসনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী একই তারিখে শূন্য হয়েছে।

এর আগে একই দিন ফেরদৌসী আহমেদ মিষ্টির আসনটি শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়।

একই দিন দুপুরে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের বলেন, কোনো সংসদ সদস্য পদত্যাগ করলে তিনি নারী বা পুরুষ যেই হোন না কেন, সংসদ সচিবালয় তার আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করবে। পরে বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হবে। এরপর নির্বাচন কমিশন আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে ওই পদ পূরণের জন্য নির্বাচন আয়োজন করবে।

আব্দুর রহমানেল মাছউদ আরও বলেন, এই উপনির্বাচনেও পূর্ণাঙ্গ তফসিল দিতে হবে। তবে ভোটার হবেন যে দলের সংরক্ষিত আসন থেকে পদত্যাগকারী নারী সংসদ সদস্য প্রতিনিধিত্ব করতেন, সেই দলের সংসদ সদস্যরা। একক প্রার্থী থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আসে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপর্যায়ের সূত্রের দাবি, এ ঘটনার পর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বুধবার রাতে তাকে পদত্যাগের নির্দেশনা দেন। দ্রুত পদত্যাগ না করলে দল থেকে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।

এরপর বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কার্যালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ। পরে সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

আরও পড়ুন

রাড্ডাকাণ্ডে কঠোর শাস্তি দাবি জামায়াত আমিরের

ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত 

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘জাতীয় সংসদের মহিলা আসন-২৩ এর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ আজ আমার অফিসে এসে লিখিতভাবে পদত্যাগপত্র দিয়ে গিয়েছেন এবং সংবিধানের বিধান মোতাবেক পদত্যাগ করা মাত্র তার এই আসন শূন্য হয়ে গিয়েছে। আমরা এটি গেজেট করার জন্য পাঠিয়েছি। গেজেট আসার পরেই অবিলম্বে আমরা নির্বাচন কমিশনকেও জানিয়ে দেব এবং আজ থেকেই এই পদত্যাগপত্র কার্যকর হলো।’

স্পিকার আরও বলেন, ‘সংসদের বিধান হলো এই যে এমপিরা যখন পদত্যাগ করেন, কোনো কারণ উল্লেখ করেন না।’

/অ

  • উপনির্বাচন
  • পদত্যাগ
  • সংরক্ষিত মহিলা আসন
এ সম্পর্কিত আরও খবর
পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
এমপি মিষ্টির পদত্যাগ আজ থেকেই কার্যকর: স্পিকার
এমপি মিষ্টির পদত্যাগ আজ থেকেই কার্যকর: স্পিকার
মিষ্টির পদত্যাগে সংরক্ষিত নারী আসন শূন্য ঘোষণা
মিষ্টির পদত্যাগে সংরক্ষিত নারী আসন শূন্য ঘোষণা
এমপি পদ থেকে পদত্যাগ করলেন মিষ্টি
এমপি পদ থেকে পদত্যাগ করলেন মিষ্টি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।