দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে রাজধানীর ফার্মগেটে বিক্ষোভ মিছিল হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত বিক্ষোভ মিছিলে কয়েকশ কৃষিবিদ অংশ নেন। মিছিলটি খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফার্মগেট পুলিশ বক্সের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল থেকে অংশগ্রহণকারীরা দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদ জানান।
মিছিলে অন্যদের মধ্যে এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান, সদস্যসচিব শাহাদাত হোসেন বিপ্লব, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুব ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এমএম/