দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টায় রাজধানীর মহাখালী রেলগেটের সামনে থেকে এ মিছিল বের করার কথা রয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের। এ ছাড়া কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা বক্তব্য দেবেন।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মুহাম্মদ আতাউর রহমান সরকার এ তথ্য জানিয়েছেন।
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াতের পক্ষ থেকে এ কর্মসূচি দেওয়া হয়েছে।
এমএম/