• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

বিরোধী দলের লংমার্চকে কেন্দ্র করে ছক কষছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন

দেশ টিভি ডেস্ক
  ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বিরোধী দলের লংমার্চকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ পরিকল্পিতভাবে নাশকতা চালিয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তার অভিযোগ, বিরোধী দলের কর্মসূচিতে সাধারণ মানুষের বেশে প্রবেশ করে নাশকতার পরিকল্পনা করছে আওয়ামী লীগ। এ পরিস্থিতিতে কর্মসূচি পালনের বিষয়ে বিরোধী দলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।

পোস্টে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ‘১৬ বছরে প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের অধিকাংশ সেক্টরকে যে আওয়ামীকরণ করা হয়েছিল, সেই আওয়ামী জঞ্জালদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে বৃহত্তর জাতীয় ঐক্যের বিকল্প নেই।’

তবে সেই ‘আওয়ামী জঞ্জাল’ পরিষ্কার করে রাষ্ট্রের পুনর্গঠনে বিরোধী দলের কোনো মনোযোগ পরিলক্ষিত হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। রাশেদ খাঁন দাবি করে বলেন, ‘বরং আওয়ামী লীগের ফিরে আসার পথ তৈরি করে দিতে নানামুখী হঠকারী কর্মসূচি হাতে নিচ্ছে বিরোধী দল।’

‘তথ্য পাওয়া যাচ্ছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘বিরোধী দলের লংমার্চকে কেন্দ্র করে ছক কষছে আওয়ামী লীগ। যেহেতু আওয়ামী লীগ নিজস্ব ব্যানারে আর কিছু করার সক্ষমতা রাখে না, এক্ষেত্রে সাধারণ বেশে বিরোধী দলের লংমার্চের মধ্যে ঢুকে পরিকল্পিতভাবে নাশকতা করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।’

লংমার্চের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি বলেন, ‘ঢাকা থেকে রংপুরের দূরত্ব প্রায় ৩০০ কিলোমিটার। এই দীর্ঘপথের দুই ধারে আইনশৃঙ্খলা বাহিনী দাঁড়িয়ে থেকেও পূর্ণ নিরাপত্তা দেওয়া কি সম্ভব? কিন্তু পরিস্থিতি যা দাঁড়িয়েছে, মনে হচ্ছে তাই করতে হবে।’

শঙ্কা প্রকাশ করে রাশেদ খাঁন বলেন, ‘এমনও হতে পারে, আওয়ামী দুর্বৃত্তদের ষড়যন্ত্রের হাত থেকে বিরোধী দলের কর্মসূচির নিরাপত্তা দিতে সরকারি দলের লোকজনকেও পাহারা বসানো লাগতে পারে।’

কারণ হিসেবে রাশেদ খাঁন বলেন, ‘আওয়ামী লীগ কোনো অঘটন ঘটালেও, সেটার দায় বর্তমান বিরোধী দল বিএনপি সরকারের ওপর দিতে চেষ্টা করবে। যেমনটা শহীদ ওসমান হাদির হত্যার সময় করেছিল। যদিও সে সময় বিএনপি ক্ষমতায় ছিল না।’

আরও পড়ুন

জনগণেরও ক্ষমতা দেখানোর ইতিহাস আছে, মনে রাখতে হবে: গোলাম পরওয়ার

এনসিপির সেই নেত্রীকে দল থেকে অব্যাহতি

পল্টন থেকে শাহবাগে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল

পোস্টের শেষে পরিস্থিতি ও বাস্তবতা বিবেচনা করে বিরোধী দলকে কর্মসূচি পালনের আহ্বান জানান রাশেদ খাঁন। তিনি বলেন, ‘সবমিলিয়ে, বিরোধী দলের প্রতি আমার আহ্বান থাকবে, বাচ্চাদের মতো নাছোড়বান্দা না হয়ে, পরিস্থিতি ও বাস্তবতা বুঝে কর্মসূচি হাতে নেন। নতুবা আপনাদের ভুলের খেসারত পুরো জাতিকে দেওয়া লাগতে পারে।’

এমএম/

  • রাশেদ খান
  • বিরোধী দল
এ সম্পর্কিত আরও খবর
সাত দফা দাবিতে বিরোধী দলের নতুন কর্মসূচি
সাত দফা দাবিতে বিরোধী দলের নতুন কর্মসূচি
আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না: সারজিস
আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না: সারজিস
আরও ১০ সংসদীয় কমিটি গঠন, একটিরও সভাপতি পদ পায়নি বিরোধী দল
আরও ১০ সংসদীয় কমিটি গঠন, একটিরও সভাপতি পদ পায়নি বিরোধী দল
সরকারের কর্মকাণ্ড মূল্যায়নের সময় না দিয়ে বিরোধী দলের লংমার্চ অনুচিত: চিফ হুইপ
সরকারের কর্মকাণ্ড মূল্যায়নের সময় না দিয়ে বিরোধী দলের লংমার্চ অনুচিত: চিফ হুইপ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X