• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিবিধ

ক্রিয়েটিভ অর্থনীতির বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও অংশীজন সম্পৃক্ততার দাবি

ডেস্ক রিপোর্ট
  ২১ জুন ২০২৬, ১৩:৩৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র আন্দোলনের উদ্যোগে শনিবার (২০ জুন) বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সেমিনার কক্ষে “২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে চলচ্চিত্র ও সংস্কৃতি খাতে বরাদ্দ” শীর্ষক এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়জিদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর চলচ্চিত্র, চারুকলা ও গবেষণা বিভাগের সম্পাদক সজীব তানভীর, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক নারগিস আক্তার, চলচ্চিত্র প্রযোজক শাহরিন সুমি এবং পলিসি থিংক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মো. মাজেদুল হক। আলোচনাটি সঞ্চালনা করেন জাতীয় চলচ্চিত্র আন্দোলনের সংগঠক ও স্বাধীন চলচ্চিত্র নির্মাতা আকরাম খান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরউল্লাহ।

আলোচনায় অর্থনীতি বিশ্লেষক মো. মাজেদুল হক বলেন, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গঠনে সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, এর কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে।

উদীচী শিল্পীগোষ্ঠীর চলচ্চিত্র সম্পাদক সজীব তানভীর প্রশ্ন তোলেন, এই ৮০০ কোটি টাকার তহবিল কোন মন্ত্রণালয় বা কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত হবে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কোনো পরামর্শ হয়েছে কি না। তিনি বলেন, যেহেতু এটি জনগণের অর্থ, তাই এর ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। তিনি অভিযোগ করেন, নতুন সরকারে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কেউ উদীচীর পোড়া অফিস দেখতে আসেননি।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়জিদ বলেন, ক্রিয়েটিভ ইকোনমি একটি নতুন ধারণা। কোন খাতকে ক্রিয়েটিভ পণ্য হিসেবে বিবেচনা করা হবে এবং কী মানদণ্ডে বরাদ্দ দেওয়া হবে তা স্পষ্ট করা জরুরি।

চলচ্চিত্র প্রযোজক শাহরিন আক্তার সুমি বলেন, বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যবহার এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় প্রণোদনা ও সহায়ক নীতি প্রণয়ন করতে হবে।

চলচ্চিত্র পরিচালক নারগিস আক্তার প্রকল্প গ্রহণের আগে যথাযথ মূল্যায়ন এবং বিশেষজ্ঞদের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ‘জাতীয় সৃজনশীল শিল্প কমিশন’ গঠনের আহ্বান জানান।

অ্যাডভোকেট শফিকুর রহমান বলেন, সংস্কৃতি ও চলচ্চিত্র কেবল অর্থনৈতিক বিষয় নয়, এটি মননের বিষয়। বাজেট বরাদ্দের নামে নিজের টাকাই ফিরিয়ে দেওয়া হলেও নিয়ন্ত্রণ থাকে আমলাতন্ত্রের হাতে। তিনি চলচ্চিত্রকে সামাজিক ও রাজনৈতিক চেতনা গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করেন।

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি জহিরুল ইসমাম কচির লিখিত বক্তব্য পাঠ করেন সহসভাপতি আকতানিন খায়ের তানিন। এতে বলা হয়, প্রস্তাবিত ৮০০ কোটি টাকার সৃজনশীল অর্থনীতি তহবিলের মধ্যে বড় অংশ সিএসআর নির্ভর হওয়ায় এর স্থায়িত্ব ও বাস্তবায়ন নিয়ে প্রশ্ন রয়েছে। তবে সৃজনশীল অর্থনীতির ধারণাকে ইতিবাচক হিসেবে স্বাগত জানানো হয়।

মোহাম্মদ নূরউল্লাহ তার প্রবন্ধে বলেন, জাতীয় বাজেটে প্রথমবারের মতো ক্রিয়েটিভ ইকোনমিকে স্বীকৃতি দেওয়া একটি ইতিবাচক পদক্ষেপ। তবে তহবিলের বণ্টনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, সংস্কৃতি ও তথ্য খাতে বরাদ্দ জাতীয় বাজেটের তুলনায় অত্যন্ত অপ্রতুল এবং দীর্ঘদিনের ১ শতাংশ বরাদ্দের দাবি এবারও প্রতিফলিত হয়নি।

আরও পড়ুন

‘ইয়াং আমেরিকান সায়েন্টিস্টস’ তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত গবেষক তনিমা তাসনিম অনন্যা

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

বিশ্বকাপের উন্মাদনা চায়ের আড্ডা জমাতে এলো আরলা ডানো ডেইলি পুষ্টির বিশেষ ফুটবল ফ্যান প্যাক!

আলোচনা থেকে চলচ্চিত্র ও সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধি, স্থায়ী কমিশন গঠন, সিনেমা হল পুনরুজ্জীবন, শুল্ক প্রত্যাহার এবং সংস্কৃতি সুরক্ষা টাস্কফোর্স গঠনের সুপারিশ উত্থাপন করা হয়।

বক্তারা একমত হন যে, সাংস্কৃতিক বিনিয়োগ ছাড়া টেকসই রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।

এমএস/

  • বাজেট
  • ক্রিয়েটিভ অর্থনীতি
এ সম্পর্কিত আরও খবর
প্রস্তাবিত বাজেট প্রাসঙ্গিক, মতামত বিবেচনায় পর্যালোচনা চলছে: অর্থমন্ত্রী
প্রস্তাবিত বাজেট প্রাসঙ্গিক, মতামত বিবেচনায় পর্যালোচনা চলছে: অর্থমন্ত্রী
বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি
বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি
খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে: প্রধানমন্ত্রী
খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে: প্রধানমন্ত্রী
অর্থমন্ত্রীকে ত্রৈমাসিক বাজেট অগ্রগতি প্রতিবেদন দেওয়ার সুপারিশ
অর্থমন্ত্রীকে ত্রৈমাসিক বাজেট অগ্রগতি প্রতিবেদন দেওয়ার সুপারিশ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।