দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানী ঢাকার পল্লবীতে অবস্থিত শহীদ জিয়া মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে সাঈদুল হোসেন সাহেদকে সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় মনোনয়ন দিয়েছে।
সাঈদুল হোসেন সাহেদ বাংলাদেশ সংবাদপত্র ফাউন্ডেশনের সভাপতি এবং আজকাল পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী এবং ছাত্রজীবনে জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রথম জাতীয় চলচ্চিত্র উৎসব কমিটির আহ্বায়কের দায়িত্বও পালন করেন।
এছাড়া তিনি ডাকসু সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং জাতীয় ছাত্র কনভেনশন অনুষ্ঠানে ডাকসুর মুখপত্র ‘ছাত্রবার্তা’র সহযোগী সম্পাদক হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে বিশেষ সাময়িকী প্রদান করেন।
পেশাগত জীবনে তিনি দৈনিক দিনকাল পত্রিকার সাব-এডিটর হিসেবে কাজ করেছেন। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘দৃষ্টিকোণ’-এর গবেষক হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিনি ২০০৭ সালে মিরপুর বাংলা স্কুলের শিক্ষানুরাগী সদস্য হিসেবে মনোনীত হয়ে প্রতিষ্ঠানটিকে উচ্চ মাধ্যমিক কলেজে উন্নীত করার ক্ষেত্রে ভূমিকা রাখেন। এছাড়া তিনি বাংলাদেশ সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।
এমএস/