দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জনপ্রিয় যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে সরাসরি মোবাইল রিচার্জ সুবিধা যুক্ত করতে যাচ্ছে মেটা। নতুন এ ফিচার চালু হলে ব্যবহারকারীরা আলাদা অ্যাপ বা ওয়েবসাইট ছাড়াই হোয়াটসঅ্যাপ থেকেই প্রি-পেইড রিচার্জ করতে পারবেন।
এর আগে হোয়াটসঅ্যাপে ইউপিআইভিত্তিক ডিজিটাল পেমেন্ট, টাকা পাঠানো, গ্রহণ এবং বিল পরিশোধের সুবিধা চালু ছিল। এবার সেই সেবার পরিধি বাড়িয়ে যুক্ত হচ্ছে মোবাইল রিচার্জ সুবিধা।
নতুন ফিচারটি চালু হলে অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ব্যবহার করে সহজেই রিচার্জ করতে পারবেন।
রিচার্জের জন্য চ্যাট উইন্ডোর ‘অ্যাটাচমেন্ট’ আইকন বা ‘পেমেন্ট’ অপশন থেকে ‘মোবাইল রিচার্জ’ নির্বাচন করতে হবে। এরপর মোবাইল নম্বর ও অপারেটর বেছে পছন্দের প্ল্যান নির্বাচন করা যাবে। ইউপিআইয়ের মাধ্যমে পরিশোধ সম্পন্ন হবে এবং আগে থেকে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত থাকলে সেখান থেকেই অর্থ কেটে নেওয়া হবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এ সুবিধা চালু হলে একাধিক অ্যাপ ব্যবহারের প্রয়োজন কমবে এবং ডিজিটাল লেনদেন আরও সহজ ও ব্যবহারবান্ধব হবে।
এমএস/