দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পুরাতন বছরের সকল গ্লানি ও জীর্ণতাকে বিদায় জানিয়ে নতুন উদ্দীপনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নিয়েছে দেশ টিভি পরিবার।
মঙ্গলবার (১ বৈশাখ) দেশ টিভি প্রাঙ্গণে দিনভর নানা ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব পালন করা হয়।
দেশ টিভি কার্যালয় প্রাঙ্গণ এদিন সেজেছিল বৈশাখী আল্পনা ও লোকজ সাজে। সংবাদকর্মী থেকে শুরু করে কলাকুশলী-সকলেই ঐতিহ্যবাহী লাল-সাদা পোশাক, রঙিন চুড়ি ও টিপে সজ্জিত হয়ে উৎসবে যোগ দেন।

অনুষ্ঠানের শুরুতে দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক নারী সহকর্মীদের টিপ পরিয়ে দিয়ে উৎসবের আমেজকে ভিন্ন মাত্রায় পৌঁছে দেন।
বাঙালির চিরায়ত ঐতিহ্যকে লালন করে মধ্যাহ্নভোজের বিশেষ আকর্ষণ ছিল পান্তা-ইলিশ, নানা পদের দেশি ভর্তা, মুড়ি-মুড়কি এবং নকসি পিঠা। এছাড়াও প্রতিষ্ঠানের কর্মীদের মাঝে আনন্দ ভাগাভাগি করে নিতে ছিল সেলফি তোলা ও দলবেঁধে ছবি তোলার প্রাণবন্ত দৃশ্য।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বৈশাখী গান পরিবেশন করা হয়। দেশ টিভি সারাদেশের নববর্ষের খবরাখবর এবং মঙ্গল শোভাযাত্রার মুহূর্তগুলো সরাসরি সম্প্রচারের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে দেয়। সব মিলিয়ে এক পারিবারিক মিলনমেলার মধ্য দিয়ে দেশ টিভি পরিবার নতুন বছরকে স্বাগত জানায়।

কে