দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে সোনিয়া শারমিন কান্তা নামে এক নারী নিখোঁজ হয়েছেন। গত ২৩ জানুয়ারি দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে তিনি মোহাম্মদপুরের আসাদ এভিনিউয়ের বাসা থেকে তাজমহল রোডে তার স্বামীর বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তিনি আর বাসায় ফেরেননি এবং স্বামীর বাসাতেও পৌঁছাননি।
পরিবার জানায়, নিখোঁজ সোনিয়া শারমিন কান্তা মানসিক সমস্যায় ভুগছেন। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
নিখোঁজ নারীর উচ্চতা প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, মুখমণ্ডল গোলাকার। তার চুল বব কাটিং, সামনের অংশে কিছু সাদা-কালো চুল রয়েছে। নিখোঁজের সময় তিনি হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ, বিস্কিট রঙের ওড়না, বাটা স্যান্ডেল পরিহিত ছিলেন এবং হাতে একটি চটের ব্যাগ ছিল।
কেউ তার কোনো সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা ০১৭১৫০২৮৮৭৭ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পরিবার।
এমএস/