দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা সেনানিবাসের এমইএস কনভেনশন হলে মঙ্গলবার মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস)-এর বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি সম্মেলনের উদ্বোধন করেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফের সভাপতিত্বে তিন দিনব্যাপী এ সম্মেলন আজ থেকে শুরু হয়েছে, যা চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত।
সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং এমইএস-এ কর্মরত সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তারা সরাসরি ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন।
এমএস/