• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিবিধ

যাত্রা শুরু করলো নিরাপদ দুধ উৎপাদন ও গ্রহণে সচেতনতামূলক উদ্যোগ 'পুষ্টি কথা'

দেশ টিভি ডেস্ক
  ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিরাপদ দুধ উৎপাদন ও গ্রহণ সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নতুন উদ্যোগ ‘পুষ্টি কথা’ শুরু করেছে গ্রিন ডেইরি প্রকল্প। প্রকল্পটি ডেনমার্ক পররাষ্ট্র মন্ত্রণালয়ের ড্যানিডা গ্রিন বিজনেস পার্টনারশিপের সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার যশোরের কেশবপুর উপজেলার ভরত ভায়না মাধ্যমিক বিদ্যালয়ে পারস্পরিক অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে ‘পুষ্টি কথা’ যাত্রা শুরু করে। আয়োজনটিতে বিদ্যালয়ের প্রায় ৬০০ শিক্ষার্থীর পাশাপাশি স্থানীয় নারী-পুরুষ, দুগ্ধ খামারি, কৃষক ও স্থানীয় নেতা ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা অংশ নেন।

সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া দ্বারা পরিচালিত গ্রিন ডেইরি প্রকল্পটিতে অংশীদার হিসেবে রয়েছে প্রাণ ডেইরি, আরলা ফুডস, আইডিআরএন- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এসইজিইএস ইনোভেশন এবং ড্যানিশ এগ্রিকালচার অ্যান্ড ফুড কাউন্সিল।

বাংলাদেশের দুগ্ধখাতকে নিরাপদ, টেকসই এবং বাণিজ্যিকভাবে শক্তিশালী করে তুলতে কাজ করছে গ্রিন ডেইরি প্রকল্প। দশ হাজার দুগ্ধ খামারির আয় বৃদ্ধি (যার ৮০ ভাগই মহিলা), টেকসই খামার পদ্ধতি অনুশীলন ও জলবায়ু সহনশীলতা ছাড়াও এই প্রকল্পটি ৩০ শতাংশ গ্রিনহাউস গ্যাস নিঃসরণে কাজ করছে। এছাড়া শিশুদের দুগ্ধপুষ্টি নিরাপত্তা ও নিরাপদ খাদ্যগ্রহণ প্রচারেও কাজ করছে প্রকল্পটি।

আরলা ফুডস- এর বৈশ্বিক উদ্যোগ 'ফুড মুভার্স' থেকে অনুপ্রাণিত ‘পুষ্টি কথা’ কর্মসূচিটি একইসঙ্গে প্রাণ ডেইরির নিরাপদ দুধের গুরুত্ব তুলে ধরা সাম্প্রতিক উদ্যোগের সঙ্গে সমন্বয় করে সাজানো হয়েছে। নিরাপদ দুধ উৎপাদন ও গ্রহণে সলিডারিডাড ২০১৩ সাল থেকে বাজারভিত্তিক পদ্ধতিতে প্রচারণা চালিয়ে যাচ্ছে।

‘পুষ্টি কথা’ আয়োজনে বিশেষজ্ঞ থেকে স্বাস্থ্যবিষয়ক পরামর্শের পাশাপাশি পারস্পরিক অংশগ্রহণমূলক কার্যক্রম ও শিশু-বান্ধব সেশনের মাধ্যমে স্থানীয় জনগণ ও দুগ্ধ খামারিরা নিরাপদভাবে দুধ সংরক্ষণের উপায়, জীবানুমুক্ত রাখতে করণীয় ও পুষ্টি বিষয়ক জ্ঞান অর্জন করেন। এছাড়াও খামারে উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে গ্রহণ পর্যন্ত কীভাবে দুধের গুণগত মান নিশ্চিত করা যায়, সে বিষয়েও পরামর্শ গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন, খুলনা প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ড. মো. গোলাম হায়দার সহ স্থানীয় উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন আরলা ফুড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক লরেন্ট পন্টি ও প্রাণ ডেইরির প্রধান পরিচালন কর্মকর্তা মাকসুদুর রহমান এবং সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সাপ্লাই চেইন অ্যান্ড প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট প্রধান মো. মুজিবল হক।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ’র তথ্য অনুপ্রেরণায় বানানো ইন্টার‍্যাক্টিভ লুডো বোর্ডসহ একটি সচেতনতামূলক তথ্যসমৃদ্ধ ছোট পুস্তিকা প্রদান করা হয়। যেখানে তারা দুধ খাওয়ার উপকারিতা থেকে শুরু করে নিরাপদভাবে দুধ সংরক্ষণ, ফোটানো এবং জীবাণুমুক্ত রাখার প্রকৃয়া সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও দুধ পানের স্বাস্থ্যকর অভ্যাস তৈরির জন্য অংশগ্রহনকারীদের দুগ্ধ পণ্য প্রদান করা হয়।

‘পুষ্টি কথা’ সেশনটি পরিচালনা করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড অ্যান্ড নিউট্রিশন টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শিমুল ইসলাম।

গ্রিন ডেইরি প্রকল্পটি আরলার বিগ-ফাইভ ধারণার ভিত্তিতে নির্মিত ইউরোপীয় দক্ষতাকে একত্রিত করে, যার মূল লক্ষ্য হলো গরুর জন্য কার্যকরি খাদ্য, খাদ্য সামঞ্জস্যতা, পশুর সুস্থতা, সার ব্যবস্থাপনা এবং ভূমির কার্যকর ব্যবহার নিশ্চিত করা।

/অ

  • পুষ্টি কথা
  • গ্রিন ডেইরি প্রকল্প
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।