দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম।
সোমবার (১৭ নভেম্বর) অ্যাটকোর ৬৮তম নির্বাহী পরিষদের সভায় বর্তমান মহাসচিবের অনুপস্থিতির কারণে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। বিষয়টি অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
একুশে টেলিভিশনের সঙ্গে আব্দুস সালামের দীর্ঘদিনের পথচলা। ২০০২ সালে চ্যানেলটি বন্ধ হয়ে যাওয়ার পর প্রাক্তন চেয়ারম্যান বিদেশে চলে গেলে তিনি প্রতিষ্ঠানটির দায়িত্ব নেন। দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে একুশে টেলিভিশন ফের চালু হয় এবং তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে পুরোনো অবস্থানে ফিরতে থাকে।
পরবর্তীতে নানা জটিলতার কারণে তাকে কারাবন্দি হতে হয় এবং একসময় চ্যানেলটির নিয়ন্ত্রণও হারান। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর সাধারণ মানুষের দাবিতে তাকে আবারও একুশে টেলিভিশনের নেতৃত্বে ফেরত আনা হয়। এরপর থেকে তার নেতৃত্বে কর্মীরা চ্যানেলের আগের অবস্থান পুনরুদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন।
এমএস/