দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের নির্মাণ খাতের একটি শীর্ষ ও বিশ্বস্ত ব্র্যান্ড আকিজ সিমেন্ট তাদের দুই যুগ পূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে আকিজ হাউজে অনাড়ম্বর একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ জসিম উদ্দিন, ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও, আকিজ রিসোর্স; মোহাম্মদ মশিউর রহমান ডালিম, সিইও, আকিজ সিমেন্ট; আফসার উদ্দিন, সিপিও, আকিজ রিসোর্স; তৌফিক হাসান, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার; এবং সোহানুর রহমান সোহান, ডেপুটি সিওও, আকিজ রিসোর্স। এছাড়া বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেখ জসিম উদ্দিন বলেন, ‘আমাদের লক্ষ্য হলো দেশের মানুষের প্রথম পছন্দের সিমেন্ট ব্র্যান্ড হওয়া। এ আস্থা সম্ভব হয়েছে যারা আমাদের বিশ্বাস করেছেন—ডিস্ট্রিবিউটর, রিটেইলার, প্রকৌশলী, মেসন, পার্টনার ও আমাদের কর্মীদের জন্য ধন্যবাদ।’
আকিজ সিমেন্ট ভবিষ্যতেও আয়রন স্ল্যাগ ভিত্তিক প্রযুক্তি ও উচ্চ গুণগত মানের মাধ্যমে শক্তিশালী, আধুনিক ও টেকসই নির্মাণযাত্রায় দেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
এমএস/