দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার শ্যামলীতে অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ রোগীদের বিভিন্ন সেবা মূল্য গ্রহণের জন্য নতুন একটি কালেকশন বুথ চালু হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংক, শ্যামলী শাখার তত্ত্বাবধানে বুথটি সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটোরের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক গোলাম মো. আরিফ, ব্যাংকের মুখ্য আঞ্চলিক কার্যালয়, ঢাকা এর মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মুহাম্মদ তাইবুর রহমান এবং প্রধান কার্যালয়ের আইসিটি অপারেশন বিভাগের উপমহাব্যবস্থাপক মো. ফরিদ হাসান।
এছাড়াও অনুষ্ঠানে বিকেবি শ্যামলী শাখার ব্যবস্থাপকসহ ব্যাংক ও নিটোরের উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে নিটোরের পরিচালক অধ্যাপক আবুল কেনান হাসপাতালের সেবা কার্যক্রম আরও সহজতর করতে কালেকশন বুথ স্থাপন করার জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক গোলাম মো. আরিফ বলেন, ‘নিটোরে কালেকশন বুথ স্থাপন করে আমরা মানবসেবার অংশ হতে পেরে গর্বিত। শুধু সেবা মূল্য সংগ্রহই নয়, নিটোরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সকল প্রকার ব্যাংকিং সেবা দিতেও আমরা প্রস্তুত।’
এমএস/