দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রতি বছরের মতো এবারও প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাসি দিবস উদযাপন করল বাংলাদেশ কমেডি ক্লাব। প্রতি বছর অক্টোবর মাসের প্রথম শুক্রবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
বাংলাদেশে বিশ্ব হাসি দিবসের প্রচলন ঘটায় বাংলাদেশ কমেডি ক্লাব। ২০১৫ সাল থেকে সংস্থাটি ও এর অঙ্গ সংগঠনগুলো নিয়মিতভাবে দিনটি পালন করে আসছে।
শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য স্ট্যান্ড আপ কমেডি শো। শো’তে পারফর্ম করেন দেশের জনপ্রিয় কমেডিয়ান আবু হেনা রনি, সাইফুর রহমান সাইফুল, শাওন মজুমদার, মেহেদী তরু, ফজলুল হক সাকি, তারেক মাহামুদ, এমদাদুল হক হৃদয়, হৃদয় আল মিরু, মিজানুর রহমান ঋজু ও শৈলী।
শো শুরুর আগে শিল্পকলা একাডেমির মূল ফটকের সামনে স্ট্যান্ড আপ কমেডিয়ানরা একত্রিত হয়ে বিশ্ব হাসি দিবসের প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার হাতে নিয়ে সকলকে হাসির শুভেচ্ছা জানান। তারা জানান, হাসি মানুষের জীবনের শ্রেষ্ঠ ওষুধ, তাই বিশ্ব হাসি দিবসের মূল উদ্দেশ্য হলো মানুষকে হাসতে শেখানো এবং ইতিবাচক চিন্তায় অনুপ্রাণিত করা।
বাংলাদেশ কমেডি ক্লাবের এই উদ্যোগে দর্শক ও অংশগ্রহণকারীরা উচ্ছ্বাসের সঙ্গে অংশ নেন, যা অনুষ্ঠানে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
জেআই /অ