দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বের ১১০টি দেশে একযোগে আয়োজিত ‘লোকাল কনফারেন্স অব ইয়ুথ’ (এলসিওয়াই)-এর সমাপনী হয়েছে ঢাকায়। রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে দু’দিনব্যাপী এই আয়োজনের সমন্বয় করে ‘সিক্ত বাংলাদেশ’।
২০ সেপ্টেম্বর শুরু হয়ে ২১ সেপ্টেম্বর রোববার বিকালে শেষ হওয়া এই সম্মেলনে তরুণ শিক্ষার্থীদের জলবায়ু বিষয়ক মতামত সংগ্রহ করা হয়। সেগুলো আগামী জাতিসংঘ জলবায়ু সম্মেলনে উত্থাপন করা হবে।
উদ্বোধনী দিনে বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিথ্রীইআর-এর সহকারী পরিচালক রওফা খানম, ইউএনডিপি’র জলবায়ু বিশেষজ্ঞ মালিহা মুজাম্মিল, ইয়াঙ্গোর প্রতিনিধি আলবা পেনা ও জাতিসংঘ মহাসচিবের যুব বিষয়ক উপদেষ্টা ফারজানা ফারুক ঝুমু।
সমাপনী দিনে অংশ নেন সিথ্রিইআর উপদেষ্টা প্রফেসর আইনুন নিশাত, বহ্নি শিখার ব্যবস্থাপনা পরিচালক তাসাফি এম হোসেন, সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি নাইওকা মার্টিনেজ, পরিবেশ অধিদপ্তরের পরিচালক জিয়াউল হক, সিক্ত বাংলাদেশের চেয়ার খাদিজা মুস্তারিন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৈয়দ ফেরহাত আনোয়ার।
সম্মেলনে সারাদেশ থেকে আসা প্রায় ২০০ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জলবায়ু পরিবর্তন নিয়ে তাদের পর্যবেক্ষণ ও করণীয় তুলে ধরেন।
সিক্ত বাংলাদেশের পরিচালক মাহবুব আলম তামিম বলেন, ‘যুবসমাজকে জলবায়ু আন্দোলনের শক্তি হিসেবে কাজে লাগাতেই এ আয়োজন। এখানকার ইয়ুথ স্টেটমেন্ট তুলে ধরা হবে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে।’
এমএস/