দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কীটনাশক পণ্যে অপ্রতিরোধ্য সিন্ডিকেট ভাঙতে প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টদের সঙ্গে সাক্ষাতে বামার চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীতে এসিআইয়ের প্রধান কার্যালয়ে বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বামা) প্রধান উপদেষ্টা এসিআই গ্রুপের চেয়ারম্যান আনিস-উদ-দৌলার নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সংগঠনের সভাপতি ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কেএসএম মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক এম এ মান্নান ও সহ-সভাপতি জাহাঙ্গীর খান।
কীটনাশক পণ্যে অপ্রতিরোধ্য সিন্ডিকেট ভাঙতে প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টদের সঙ্গে সাক্ষাৎ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অনুরোধ জানাতে চায় এই কমিটি।
জানা যায়, কৃষি শিল্প বিকাশে দেশের ভেতরই প্রতিবন্ধকতা সৃষ্টিতে শুল্ক ও অশুল্ক বাঁধা তৈরি করে রেখেছে স্বার্থন্বেষী মহল। এতে যুগের পর পর কৃষি ও কৃষকের স্বার্থে বিপরীতে কাজ করছে বহুজাতিক কোম্পানির সঙ্গে সরকারের দায়িত্বশীল কর্মকর্তা ও আমলারা। বারবার সরকারের দায়িত্বশীল মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ, চিঠি ও মিটিংয়েও কৃষি খাত থেকে অশুভ শক্তি দূর করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।
এফএইচ/