দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাড়ির ব্যাটারি হলো মূলত গাড়ির প্রাণশক্তি। এটি ছাড়া গাড়ি স্টার্ট দেওয়া তো দূরের কথা, এক ইঞ্চিও সামনে বাড়ানো সম্ভব নয়।
বিশেষজ্ঞদের মতে, সাধারণত একটি গাড়ির ব্যাটারি ৩ থেকে ৫ বছর পর্যন্ত ভালো থাকে। তবে কিছু নিয়ম-কানুন মেনে চললে ব্যাটারির আয়ু আরও দীর্ঘ হতে পারে।
অটোমোটিভ ব্যাটারি আসলে এক ধরনের ইলেক্ট্রোকেমিক্যাল স্টোরেজ ডিভাইস। এর তিনটি প্রধান অংশ- ইলেক্ট্রোড, ইলেক্ট্রোলাইট সল্যুশন এবং ব্যাটারি কেস। আধুনিক বেশিরভাগ গাড়িতেই ব্যবহার করা হয় লেড-অ্যাসিড ব্যাটারি, যা গাড়ি স্টার্ট দেওয়া থেকে শুরু করে আলো, স্টেরিও বা জিপিএস চালাতেও বিদ্যুৎ সরবরাহ করে।
বিশেষজ্ঞদের মতে, সস্তা ব্যাটারির আয়ু কম, শীতকালে কার্যক্ষমতা দুর্বল এবং গ্যারান্টিও সীমিত থাকে। তাই শুরু থেকেই ভালো মানের ব্যাটারি কেনার পরামর্শ দেওয়া হয়।
ব্যাটারি ভালো রাখার টিপস: গাড়ি ব্যবহার না করলে সংরক্ষণ করুন: দীর্ঘ সময় গাড়ি না চালালে ব্যাটারি চার্জ হারিয়ে ফেলে। এ সময় ব্যাটারি খুলে তাপমাত্রা নিয়ন্ত্রিত স্থানে রাখুন। মাঝে মাঝে ট্রিকল চার্জার দিয়ে চার্জ দিন।
চরম আবহাওয়ায় বাড়তি যত্ন নিন: গ্রীষ্মে প্রচণ্ড গরমে ব্যাটারি দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। তাই গাড়ি ছায়ায় রাখুন এবং অপ্রয়োজনীয় চাপ কমান।
শীতে ব্যাটারির শক্তি কমে যায়। এজন্য সিসিএ (কোল্ড-ক্র্যাঙ্কিং অ্যাম্পিয়ারেজ) মান যাচাই করে ব্যাটারি বেছে নেওয়া জরুরি।
সংযোগ পরিষ্কার রাখুন: ব্যাটারির টার্মিনাল ও কেবল সবসময় পরিষ্কার রাখা উচিত। মরিচা পড়লে বা ক্ষতিগ্রস্ত হলে তা দ্রুত পরিবর্তন করতে হবে।
খোলা-বন্ধে সাবধানতা: টার্মিনাল খুলতে বা লাগাতে আস্তে কাজ করতে হবে। পুনরায় বসানোর সময় অতিরিক্ত চাপ না দিয়ে সঠিকভাবে বসাতে হবে। এসিড ক্ষয় এড়াতে বিশেষ গ্রিজ ব্যবহার করা ভালো।
নিয়মিত পরীক্ষা করুন: গাড়ি স্টার্ট হতে দেরি করলে বা বৈদ্যুতিক সমস্যা দেখা দিলে ব্যাটারি পরীক্ষা করান। তবে সব সমস্যা ব্যাটারি থেকে আসে না— এজন্য অভিজ্ঞ মেকানিকের সাহায্য নেওয়া জরুরি।
বিশেষজ্ঞরা বলছেন, গাড়ির ব্যাটারি এক ধরনের বিনিয়োগ। নিয়মিত রক্ষণাবেক্ষণ ও যত্ন নিলে ব্যাটারি নির্ধারিত সময়ের চেয়েও বেশি সময় টিকে যায় এবং যাত্রা হয় নির্ভরযোগ্য।
জে আই/কে