দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পুরনো কাপড়, প্লাস্টিক, কাগজসহ বিভিন্ন পূর্নব্যবহারযোগ্য উপকরণ দিয়ে অভিনব পোশাক ও নকশা তৈরি করে উপস্থান করা হয় ট্র্যাশন শো। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে ঢাকার শিল্পকলা একাডেমিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এই ব্যতিক্রমী আয়োজন করে।
পরিবেশ সচেতনতা এবং তথ্য বিভ্রান্তির বিরুদ্ধে বার্তা ছড়িয়ে দিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) আয়োজন করে ব্যতিক্রমী ট্র্যাশন শো। এ বছরে যার থিম ছিলো জুলাই পরবর্তী প্রেক্ষাপট।
এতে ফেলে দেওয়া কাপড়, কাগজ ও প্লাস্টিকের শিল্পিত ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছিল পুরো মঞ্চ। আর এই শো থেকে পরিবেশ রক্ষা ও নতুন প্রজন্মের দায়িত্ববোধের বার্তা তুলে ধরেন শিক্ষাথীরা।
শিক্ষকরা বলছেন, এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা পুরনো জিনিস নতুনভাবে ভাবার এবং সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার সুযোগ পেয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান বলেন, ‘পড়াশোনার পাশাপাশি এমন আয়োজন শিক্ষার্থীদের নতুন করে চিন্তা করার সুযোগ তৈরি করে।’
আয়োজকরা জানান, ভবিষ্যতেও পরিবেশ ও তথ্য সচেতনতা নিয়ে এ ধরনের সৃজনশীল উদ্যোগ চালিয়ে যেতে চান।
/অ