দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুরু হয়েছে প্রথম জাতীয় স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৫। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এর উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফের নির্বাহী কমিটির সদস্য কামরুল হাসান হিলটন।
মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক এ কে এম জাহাঙ্গীর মজুমদারের সভাপতিত্বে এসময় বাফুফের নির্বাহী কমিটির সদস্য হুমায়ূন কবির চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহ আলম ও ভিপি মহিউদ্দিন মনির উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জানান, তরুণদের মানসিক বিকাশে বড় ভূমিকা রাখে খেলাধুলা। এরমাধ্যমে তরুণরা মাদকসহ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে পারে। ফেস্টিভ্যালে ১৬টি দল অংশ নিয়েছে। আগামীকাল শনিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এফএইচ/