দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে ঝালকাঠিতে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
প্রথমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। পরে পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, পৌরসভা, ঝালকাঠি প্রেসক্লাব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ (ঝালকাঠি জেলা শাখা), প্রত্যয় তরুণ সংঘসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদিতে ফুল দেওয়া হয়।
এছাড়া ঝালকাঠি আইনজীবী সমিতি, জাতীয় সাংবাদিক সংস্থা, সিটিক্লাব ও পাঠাগার, জেলা নির্বাচন অফিস, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এবং সুইড বাংলাদেশ প্রতিবন্ধী স্কুলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্য, মানবতা ও প্রগতির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অন্যদিকে রাজাপুর কেন্দ্রীয় শহীদ মিনারেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সেখানে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন ঝালকাঠি-1 আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি ও প্রশাসনের কর্মকর্তারা।
পরে রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, অফিসার্স কল্যাণ ক্লাব, উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভাষা শহীদদের স্মরণে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
জে আই