দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে ৬ হেক্টর ম্যানগ্রোভ বনায়ন এবং ৫.৫ কিলোমিটার বাঁধ বনায়ন কার্যক্রম শুরু হয়েছে। এই উদ্যোগটি ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) অর্থায়নে ও কেয়ার বাংলাদেশের তত্ত্বাবধানে সিএনআরএস নবপল্লব প্রকল্পের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আর এর লক্ষ্য হচ্ছে, জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগণের সহনশীলতা বৃদ্ধি এবং স্থানীয় পরিবেশ সুরক্ষা ও পুনরুদ্ধার করা।
মঙ্গলবার (৮ অক্টোবর) প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিরা। তারা শৈলখালী দূর্গামন্দির থেকে ১৫৯ নং উত্তর কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত বাঁধ ও ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মকর্তারা।
স্থানীয় চেয়ারম্যান বলেন, ‘এই বনায়ন প্রকল্প আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল, কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে তা করতে পারিনি। বনায়নের ফলে স্থানীয় জনসাধারণ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের থেকে রক্ষা পাবে এবং সুন্দরবনের ওপর চাপ কমবে। প্রকল্পটি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
এ ধরনের প্রকল্প গ্রহণের জন্য সিএনআরএস-কে ধন্যবাদ জানান তিনি।
অ