দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার শ্যামনগরে মিজানুর রহমান সরদার (২২) নামে এক ডুবুরির মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জনগণ।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রাম সংলগ্ন বেলতলা নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মিজানুর রহমান সরদার খুলনা সদরের ৫নং ঘাট এলাকার দুলাল সরদারের ছেলে।
পরিবারের বরাত দিয়ে গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলহাজ জিএম মাছুদুল আলম জানান, গাবুরায় চলমান মেগা প্রকল্পের কাজে ব্যবহৃত বালু পরিবহণের বলগেটের (পল্টন) কপোতাক্ষ নদীতে ডুবে যায়। সেটি উদ্ধারের জন্য খুলনা থেকে ওই ডুবুরিকে আনা হয়। একপর্যায়ে গত মঙ্গলবার বেলা ২টার দিকে নদীতে কাজ করার সময় সে তলিয়ে যায়। বহু খোঁজাখুঁজির এক পর্যায়ে বুধবার সকালের দিকে নদীর চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাংবাদিকদের মাধ্যমে জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে মেগা প্রকল্প কর্তৃপক্ষ পুলিশকে না জানিয়ে ওই ডুবুরির মরদেহ নিয়ে বাড়িতে চলে যায়।
অ