দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিটি ডেন্টাল কলেজের চেয়ারম্যান ডা. এ এস এম বদরুদ্দোজার বিরুদ্ধে বর্তমান প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে নিয়ে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে।
এ ঘটনার প্রতিবাদে এবং তার লেখা একটি বইয়ের বিতর্কিত বক্তব্যের নিন্দা জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রতিবাদকারীরা।
ব্যানারে উল্লেখিত তথ্য অনুযায়ী, ডা. এ এস এম বদরুদ্দোজা ‘বঙ্গবন্ধুর কাল্পনিক সাক্ষাৎকার ও কয়েকটি নিবন্ধ’ নামক একটি বই রচনা করেছেন। অভিযোগ উঠেছে, ওই বইটিতে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও জাতীয় নেতাদের নিয়ে অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য বা ভাষা ব্যবহার করা হয়েছে।
বিক্ষুব্ধ আয়োজক ও অংশগ্রহণকারীরা অবিলম্বে এই ধৃষ্টতাপূর্ণ লেখার তীব্র নিন্দা জানান এবং ডেন্টাল কলেজের চেয়ারম্যান ডা. বদরুদ্দোজার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এমজে