দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর নতুন একটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন। রিমার্ক এইচবির জনপ্রিয় ব্র্যান্ড লিলি সিরাম গ্লো সোপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিনি। এর মধ্য দিয়ে ব্র্যান্ডটির সঙ্গে নতুন পথচলা শুরু হলো এই অভিনেত্রীর।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর গুলশানে রিমার্কের করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। সাবিলা নূর এবং লিলি সিরাম গ্লো সোপের পক্ষে প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার (সিবিও) আবির আদনান চুক্তিতে সই করেন।
এ সময় উপস্থিত ছিলেন রিমার্কের মিডিয়া ও কমিউনিকেশন হেড মিজানুর রহমান, হারল্যানের মার্কেটিং হেড হাবিব উল্লাহ হাবিব, মডার্ন ট্রেড চ্যানেল প্রধান হেলাল উদ্দিন এবং লিগ্যাল অ্যাফেয়ার্সের অতিরিক্ত পরিচালক আহসান হাবিব। চুক্তি স্বাক্ষরের আগে ফুল দিয়ে সাবিলা নূরকে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে সাবিলা নূর বলেন, লিলি সাবান আগে থেকেই ব্যবহার করেন তিনি। তবে নতুন ভ্যারিয়েন্টগুলো উন্নত মান, আধুনিক প্রযুক্তি ও সমৃদ্ধ ফর্মুলা নিয়ে এসেছে। এর গুণমান, কার্যকারিতা ও দীর্ঘস্থায়ী সুগন্ধ তাঁকে মুগ্ধ করেছে। নিজের অভিজ্ঞতা থেকেই পণ্যটির প্রতি আস্থা তৈরি হয়েছে বলে জানান তিনি। সেই বিশ্বাস থেকেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হতে পেরে আনন্দিত।
রিমার্কের চিফ বিজনেস অফিসার আবির আদনান বলেন, সাবিলা নূরের মতো একজন গুণী অভিনেত্রীকে লিলি সিরাম গ্লো সোপের সঙ্গে যুক্ত করতে পেরে তাঁরা আনন্দিত। গুণগত মান ও কার্যকর ব্র্যান্ডিংয়ের সমন্বয়ে লিলি দেশের সেরা সাবান ব্র্যান্ড হয়ে উঠবে বলে তাঁরা আশাবাদী।
প্রতিষ্ঠানটির মার্কেটিং হেড হাবিব উল্লাহ হাবিব বলেন, সাবিলা নূরের গ্রহণযোগ্যতা ভোক্তাদের কাছে লিলি সোপের অবস্থান আরও শক্তিশালী ও বিশ্বাসযোগ্য করবে। তবে পণ্যটির সবচেয়ে বড় শক্তি এর উন্নত গুণগত মান।
রিমার্কের মিডিয়া ও কমিউনিকেশন হেড মিজানুর রহমান বলেন, প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্য ইতোমধ্যে বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে। লিলি সিরাম গ্লো সোপও নিজস্ব গুণে ভোক্তাদের মন জয় করে বাজারে শীর্ষস্থান অর্জন করবে বলে তারা বিশ্বাস করেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, লিলি সিরাম গ্লো সোপে ব্যবহার করা হয়েছে ভিটামিন সি সিরাম, ভিটামিন ই সিরাম ও শিয়া বাটার। ভিটামিন সি ত্বক উজ্জ্বল দেখাতে ও ডার্ক স্পটের দৃশ্যমানতা কমাতে সহায়তা করে বলে দাবি প্রতিষ্ঠানটির। ভিটামিন ই ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং পরিবেশগত ক্ষতিকর উপাদান থেকে সুরক্ষায় সহায়তা করে। অন্যদিকে শিয়া বাটার ত্বক নরম ও মসৃণ রাখতে ভূমিকা রাখে।
পণ্যটি ফ্রেঞ্চ রোজ, হোয়াইট জেসমিন ও লেমন স্প্ল্যাশ এই তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। উন্নত ফর্মুলেশনের পাশাপাশি এতে রাখা হয়েছে দীর্ঘস্থায়ী সুগন্ধ ও আধুনিক প্যাকেজিং।
রিমার্কের পক্ষ থেকে আরও জানানো হয়, উৎপাদন সক্ষমতা ও মান ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি আইএসও, সিজিএমপি ও হালাল সনদসহ বিভিন্ন স্বীকৃতি পেয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির কারখানা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অর্জন করেছে। আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রেও সংশ্লিষ্ট দেশের নিয়মনীতি ও মানদণ্ড অনুসরণ করে প্রতিষ্ঠানটি।
যে আই