দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া ফটো কার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে তার নামে একটি মন্তব্য যুক্ত করা হয়েছে। তবে অভিনেত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, ওই বক্তব্যের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
রোববার (৮ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে বিষয়টি নিয়ে পরিষ্কার অবস্থান জানান সাবিলা নূর।
তিনি বলেন, তাকে জড়িয়ে যে ফটো কার্ডটি প্রচার করা হচ্ছে, সেটি সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো ইস্যুতে তার মন্তব্য বা বক্তব্য থাকলে তা কখনোই ভুয়া ফটো কার্ডের মাধ্যমে নয়, বরং বিশ্বস্ত ও মূলধারার গণমাধ্যমেই প্রকাশ পায়।
সাবিলা নূর আরও উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহারের কারণে বর্তমানে অনেক শিল্পীকেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে।
তার ভাষায়, ভালোবাসা বা আবেগ থেকে তৈরি করা এসব কনটেন্ট শেষ পর্যন্ত বিভ্রান্তি তৈরি করে এবং ভুল তথ্য ছড়িয়ে দেয়, যা শিল্পীদের জন্য অস্বস্তিকর।
দর্শক ও ভক্তদের উদ্দেশে অভিনেত্রী বলেন, তার দর্শকরা সবসময় সচেতন ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও তারা যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচার করবেন না এমন প্রত্যাশার কথাও জানান তিনি। একই সঙ্গে বিভ্রান্তিকর তথ্য ও ভুয়া কনটেন্ট থেকে দূরে থাকার আহ্বান জানান সাবিলা নূর।
জে আই