দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, ঢাকা উপশহর আয়োজিত ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর দাবা (বালক বড়) বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সায়ান মীরাব হাসান।
সায়ান মীরাব হাসান সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, মালিবাগ শাখার নবম শ্রেণির শিক্ষার্থী। প্রতিযোগিতায় কৌশল ও বুদ্ধিমত্তার সঙ্গে খেলে সে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সায়ানের এই সাফল্যে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার এ অর্জন নিয়মিত অনুশীলন, কঠোর পরিশ্রম এবং দাবার প্রতি আগ্রহের ফল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্য অর্জনের জন্য সায়ানের প্রতি শুভকামনা জানানো হয়েছে।
এমএস/