দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘পাওয়ারম্যান মালয়েশিয়া ২০২৬’ ডুয়াথলনে অংশ নিয়ে ২ ঘণ্টা ১৩ মিনিট ৪৩ সেকেন্ডে প্রতিযোগিতা শেষ করেছেন বাংলাদেশের অ্যাথলেট দায়েম বিজয়। প্রতিকূল আবহাওয়ার কারণে এবারের প্রতিযোগিতার নির্ধারিত দূরত্ব কমিয়ে দেওয়া হলেও সফলভাবে রেস শেষ করেছেন তিনি।
প্রায় ৫ হাজার অংশগ্রহণকারী এবং ২০টির বেশি দেশের অ্যাথলেটদের নিয়ে অনুষ্ঠিত হয় এবারের প্রতিযোগিতা। মূল রেসে ১০ কিলোমিটার দৌড়, ৬০ কিলোমিটার সাইকেল চালানো এবং আবার ১০ কিলোমিটার দৌড়ের কথা ছিল। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে রেসের দূরত্ব কমিয়ে ৫ কিলোমিটার দৌড়, ৩০ কিলোমিটার সাইকেল চালানো এবং আবার ৫ কিলোমিটার দৌড় নির্ধারণ করা হয়।
এই ধরনের সহনশীলতার প্রতিযোগিতা শেষ করতে দীর্ঘদিনের অনুশীলন, সঠিক প্রস্তুতি, শৃঙ্খলা ও মানসিক দৃঢ়তা গুরুত্বপূর্ণ। রেস শেষ করার জন্য নির্ধারিত সর্বোচ্চ সময় ছিল ৪ ঘণ্টা ৩০ মিনিট। এর বিপরীতে ২ ঘণ্টা ১৩ মিনিট ৪৩ সেকেন্ডে নিজের রেস শেষ করেন দায়েম বিজয়।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, এই সময়টি তার কাছে শুধু একটি সংখ্যা নয়। এর পেছনে রয়েছে অসংখ্য দিনের অনুশীলন, ঘাম, পরিশ্রম, ক্লান্তি এবং নিজের সীমাকে বারবার চ্যালেঞ্জ করার গল্প।
এবারের ‘পাওয়ারম্যান মালয়েশিয়া ২০২৬’-এ বাংলাদেশ থেকে ১৫ জনের বেশি অংশগ্রহণকারী অংশ নিয়েছেন বলেও জানান তিনি।
/অ