দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
রোববার (১৩ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবির জানান, জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইডলাইনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন রোহিঙ্গাসহ বিভিন্ন ইস্যুতে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সায়মা ওয়াজেদ পুতুলের চাকরি ইস্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হাসিনা কন্যা পুতুলের নিয়োগ ছিল ত্রুটিপূর্ণ। জাতিসংঘের জন্য এটি লজ্জাজনক।
ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে একটি নতুন ও কার্যকর সম্পর্ক তৈরি করতে চায় ঢাকা।’
সীমান্ত হত্যার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ ও এ-সংক্রান্ত জটিলতার সুরাহা কূটনৈতিক চ্যানেলে আলোচনার মাধ্যমেই করা হবে।
বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার করা টাকা ফেরত আনতে এরই মধ্যে কাজ শুরু হয়েছে এবং আন্তর্জাতিক সহযোগিতা নেয়ার প্রক্রিয়া চলছে।
কেএম